← Back to poetry
❧

হীন সুখে হিংসুক

Poetry

হীন সুখে হিংসুক

হিংসা এবং জ্বলন নিয়ে
পাছে লোকে কতোকিছুই বলে
ওসব গায়ে মাখতে গেলে
জীবন কি আর চলে
হিংসুকেরা চলার পথে
রাখবে ফেলে কাঁটা
এড়িয়ে ওসব চললে পরেই
সফল তোমার হাঁটা
নিজের মতো চলতে গেলেই
নিন্দা সকলখানে
নিন্দুকে কী বললো সেটা
তুলছো কেনো কানে
নিজের চলা নিজের বলা
নিজের মতোই হোক
কী লাভ বৃথা শুনতে গিয়ে
বলছে কী সব লোক

প্রদ্যোত

✦