← Back to poetry
❧

মা, তোকেই ভালোবাসি

Poetry

মা, তোকেই ভালোবাসি

এক যে সময়, সেই সময়ে
বাংলা মায়ের কোল জুড়ে
ক্ষেতে ক্ষেতে ফলতো সোনা
সোনারা ঝলমলিয়ে উঠতো সোনার রোদ্দুরে

এখন আর নেই সে সময়
শূণ্য মায়ের কোল
বেদনা উছলে পড়ে
চোখের জলে দুঃখের কলরোল

অভাগী বাংলা মা তুই সব হারালি
হারিয়ে গেল মাগো সবার মুখের হাসি
তারপরও বলছিরে মা, তোকেই ভালোবাসি

হারানো সেই সে সময়
আসবেনা আর ফিরে
পাখিরা দিনের শেষে ফিরবেনা আর নীড়ে

অভাগী বাংলা মা তুই সবই হারালি
রাজরানী থেকে মা তুই হয়েই গেলি দাসী
তারপরও বলছিরে মা, তোকেই ভালোবাসি

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ / দ্রোহের জলে দহন

✦