← Back to poetry
❧
স্বাগত
স্বাগত
আসি আসি করে কেন আসছো না কাছে
বলি বলি করে কেন বলছো না সব
ছুঁই ছুঁই করে কেন ছুঁইছো না মোটে
অহেতুক বুকে কেন দ্বিধা-কলরব
বাধি বাধি করে কেন বাধছো না বুকে
খুলি খুলি করে কেন বাঁধন না খোলো
কী সে ভয় কী দ্বিধায় দুরু দুরু মন
আপনার আপনিকে কেন মিছে ভোলো
এভাবেই আর কতো উঁকি দেয়া চাঁদ
জোছনায় দূর হতে হাতছানি দেবে
ভাবনার করিডোরে মাথা কুটে একা
সময়ের অপচয়ে ব্যথা কেন নেবে
বুকে এসে জ্বেলে দাও কামনার শিখা
কম্পনে উঠি জেগে আগ্নেয়গিরি
বেগবান লাভা হোক নব প্রাণসুধা
পাললিক ভূমি বেয়ে স্বর্গের সিঁড়ি
যদিওবা আশাহত বারবার হওয়া
অমরত্বের নেশা তবু মনে জাগে
ধ্বংসের পথ বেয়ে বেঁচেউঠা প্রাণে
একবার মরি চলো জীবনের আগে
প্রদ্যোত
✦