যাবে যদি চলো
যাবে যদি চলো
তোমরা যাবে যদি চলো
পুকুরিয়া বিলের ধারে গগমা
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
তোমরা যেতে যদি চাও
আমাকে ডাকছে আমার গাও
সেখানে খালের পাড়ে বান্ধা আছে
আমার ডিঙ্গি নাও
তোমরা যেতে যদি চাও
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
এখানে কুটুম কত শত
মাটির কাছে বসত সবার
কেউ নয় শহরবাসীর মত
সারাদেশ বদলে গেছে সময়েরই তালে
আমার গ্রাম তেমন আছে
যা দেখেছি শৈশবেরই কালে
তোমরা যেতে যদি চাও
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
এখানে ডাহুক ডাকে
ওড়ে বক ধানের খেতে খেতে
শালিক আর বুলবুলিরা
উঠানে খেলায় থাকে মেতে
ফাগুনে কোকিল ডাকে
পলাশ শিমুল ডালে
গায়ের মেলা মুখর করে
বাউল আর পুতুল নাচের তালে
মেলায় মিলতে যদি চাও
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
এখানে শাপলা শালুক রঙে ভরা বিল
ডিঙ্গি বেয়ে গাঁয়ের মেয়ে আনন্দে খিলখিল
চড়ুই আর টুনটুনিদের
ঝগড়া সারা বেলা
দোয়েল ফিঙে মাছরাঙ্গা আর
বাবুইদেরও মেলা
সে মেলায় মিলতে হলে
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
বর্ষায় আমার ভিটা যায় যে হয়ে দ্বীপ
বিজলী বাতি নেই সেখানে
সন্ধ্যায় জ্বলে যে প্রদীপ
দ্বীপে দ্বীপে প্রদীপ জলে
আকাশে চন্দ্র তারার মেলা
জল যেন আয়না হয়ে খেলে আলোর খেলা
সে খেলায় শরিক হতে
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
শরতের খালের পাড়ে
কাঁশফুলেদের দোলা
বাঁশির সুরে রাখাল ছেলে
হয়রে আত্মভোলা
শিশুরা ঝড়ের দিনে আম কুড়াতে যায়
গাছে গাছে দোলনা বেঁধে
কিশোরী দোল খায়
সে দোলায় দুলতে হলে
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
তোমরা যাবে যদি চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
তোমরা যেতে যদি চাও
আমাকে ডাকছে আমার গাও
সেখানে খালের পাড়ে বান্ধা আছে
আমার ডিঙ্গি নাও
তোমরা যেতে যদি চাও
আমার সাথে চলো
পুকুরিয়া বিলের ধারে
আমার এক ছোট্ট কুঁড়েঘর
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
হুম..
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
ছনের চালা হোগলা বেড়া
বাঁশের খুঁটি বাতাসে নড়বড়
প্রদ্যোত
গানটি শুনতে : https://youtu.be/V4uqBjvqUFM?si=yEOWCRHiETvObDFj