← Back to poetry
❧
স্বপ্ন চুরি
স্বপ্ন চুরি
১
সুপ্ত যেসব স্বপ্নরাশি
গুপ্ত ছিলো মনে,
তা সকলই লুপ্ত হলো
নিজের অযতনে!
২
দুঃস্বপ্নেই যাচ্ছে ঝরে
স্বপ্ন তরুর কুঁড়ি,
স্বপ্ন ঘোরেই স্বপ্নরাশি
যাচ্ছে হয়ে চুরি!
প্রদ্যোত
✦