← Back to poetry
❧
সমাচ্ছন্ন
সমাচ্ছন্ন
কোথাও একটা হচ্ছে যেন ভুল
কানাগলির কানামাছি খেলায় মাতে শিশু
ছিঁড়ছে টেনে এ ওর মাথার চুল
জাতির পাপে ফের ক্রুসিফাই হচ্ছে দেখো যীশু
নেই হাতে নেই জীয়নকাঠির খেল
মরার মতো ঘুমিয়ে বাঁচে কালের ভগবান
ব্রহ্মতালু ঠান্ডা করে ঘুমপাড়ানি তেল
ভক্তকুলের কণ্ঠে তাও তাঁরই জয়গান
প্রদ্যোত
✦