← Back to poetry
❧

চ ছ দ ধ

Poetry

চ ছ দ ধ

হাতেগোনা সিঁকিভাগ গেজেটেড ছাড়া
যা দেহি তা ভুলভাল কোটা ফাঁসে খাড়া
ঘুষঘাস ত্যাল মামু চাচাগোর জোরে
বড়গদি পাইয়া যায় ধরিবাজ চোরে
বাইচাঞ্চ পাইয়া গ্যালে আইনের ডান্ডা
তাগো হাঁসে পাড়ে খালি গোল্ডের আন্ডা
পদ পাওয়া শ্বাপদেরা আপদের গুরু
লুইট্টাপুইট্টা দ্যাশ করে খাওয়া শুরু
কোনোকামই করেনা টুপাইস না পেলে
আইনের মাইরপ্যাচে জমি বাড়ি গেলে
কোটি কোটি ট্যাহা মারে ক্ষ্যামতার বলে
ধর্মের খোসা ঢাকা ইবলিস তলে
মুহে কতো নীতিকতা জনসেবা কান্ড
তলে তলে ত্যালাবাঁশ আকামের ভান্ড
চলিতেছে চলিবে ভন্ডের কারবার
দিনশেষে লুটোমাল ভাগাভাগি দরবার
মগের এক মুল্লুক পাইছোস খাইয়া যা
মামদোভুতের দল রাম নাম গাইয়া যা

একখান কতা খালি রাখিস রে মনে
শুধু যে শিয়াল না, বাঘও আছে বনে
সমাজে রাষ্ট্রে যদি বেড়ে যায় পাপ
প্রকৃতির কোল হতে ফণা তোলে সাপ

প্রদ্যোত

✦