← Back to poetry
❧
কোটাজট
কোটাজট
কেনো যে বোকারা সব
কোটা নিয়ে কোন আবেগে শুধুশুধু জীবনটা দানো,
আসল কোটা যে কই
সে কথা কি কেউ কিছু জানো?
তোমরা যা ভাবছো, কোটাতো সেখানে না,
মূল কোটা তেল মামু ঘুষে।
চোরদের ছ্যাঁচরামী
নেতা সেজে টেন্ডার চুষে!
কোটা আছে চাচা খালু
গুন্ডা ও পান্ডার পুতে,
আত্মীয় কোটা পেতে
কেউ যায় বিছানায় শুতে।
কে কতটা ছাড় পেলো
কার কোন রেলেটিভ সেজে?
বজ্জাত হারামিরা
কোন লোভে ঘোরে কার লেজে?
কোন টেন্ডার দিয়ে
কার পাছা হলো কতো মোটা?
চোরে চোরে ভায়রা যে
কোটাময় রাজনীতি গোটা!
নেতার কুঠুরিতে কুটুমের কোটাতে
কেটেকুটে কাগজের স্তুপ,
আম জনতার জান শুধুশুধু হয়রান
দিন শেষে সব নিশ্চুপ!
‘দুর্নীতি কোটা’ যদি ভেঙে দিতে পারো কেউ
রাজনীতি কাজনীতি হবে।
আগামীর বাংলাটা গর্বিত হবে জানি
মেধাবী মুখের কলরবে।
প্রদ্যোত
✦