← Back to poetry
❧
সবাই দূরে থাকো!
সবাই দূরে থাকো!
মাথায় নিয়ে পাপের বোঝা
আজন্ম কাল মুক্তি খোঁজা
দিচ্ছি পাড়ি দুঃখ নদীর সাঁকো,
ভ্রান্তি নিয়েই আসছো কাছে
কষ্ট শুধুই মিলছে পাছে
তারচে' ভালো, সবাই দূরে থাকো!
প্রদ্যোত / ১৪ ডিসেম্বর ২০১৬
✦