← Back to poetry
❧

কবে তোমায় পাবো আমি

Poetry

কবে তোমায় পাবো আমি

আকাশে আর কতো মেঘ জমলে
বেদনায় ঝরলে আর কতো অশ্রু
কথারা আর কতো স্ফুলিঙ্গ ছড়ালে
সময়ের সাথে ছুটে কতো আর
জীবনকে ভালোবেসে বারবার হোচট খেয়ে
আর কতো রক্তক্ষরণের পর
তোমায় পাবো আমি
তুমি হবে একান্ত আমার নিবিড় বিশ্বাসে
পরম প্রেমমগ্নতায়

সময়ের সাথে অনেকতো ছুটলাম
পঙ্কিল পথে পিছলে পড়ে কতো ঝরালাম রক্ত
ক্ষতবিক্ষত হৃদয় এখন
অন্ধকারের জীবানুতে সংক্রমিত হবার অপেক্ষায়
তারপরও কেন হও না তুমি আমার
কেন মিশে যেতে পারো না একক স্বত্বায়
আমাকে নাও না তুলে বুকের উষ্ণতায় হৃদয়ের সহচার্যে

আমিতো তোমারই হবো বলে
কতো ধ্যানে কতো সাধনায়
জীবনকে তুলে এনে গতিপথ থেকে
নতুন ধরাতে তাকে করেছি প্রবাহিত
তবে কেন মিছে অভিমানে দূরে রও, হও না আপন

প্রদ্যোত

✦