← Back to poetry
❧
শুনি জলের গর্জন
শুনি জলের গর্জন
পৃথিবীর কোনো চাহনি
দেখবে না কখনো এই চোখের আড়ালে
ছিলো কত জলের তাড়না
দৃষ্টির ব্যারিকেড-এ প্লাবন-রোধক
বাঁধের ওপারে শুধু থৈ থৈ জল
আপনাতে প্লাবন সঞ্চারে
অথচ এপার চায় -
শস্য শ্যামল মাঠে হওয়া
ফুরফুরে বাতাসে সর্ষের ক্ষেত
আমের মুকুলে মধুকর
রাখালিয়া বাঁশরি উতলা
ফুলের বসন্তে বনে বনে সংগীত
গৃহকোণে পার্বন বারোমাস
অনন্ত যৌবনা সময়
বর্ণালী পাখিদের মেলা
জীবনের সুর
বাতাসের গান
সময়ের কথকতা
প্রকৃতির মদিরা
উৎসব
উল্লাস
বসন্ত
ফুল
সুগন্ধ
বাঁধের ওপারে শুধু জল থৈ থৈ
এপারের কেউ জানবেনা কখনো
দৃষ্টির ব্যারিকেড
বিভাজন করে আমার স্বত্ত্বাকে
ওরা চেনে বসন্ত আমার
আমি শুনি জলের গর্জন
প্রদ্যোত
✦