← Back to poetry
❧
সঙ্গ
সঙ্গ
ছোট্ট একটা ঠুনকো জীবন
কত্তো রকম রঙ্গ
পলে পলে স্বপ্ন গড়া
পলে পলেই ভঙ্গ
ছোট্ট একটা ঠুনকো জীবন
চলছে কতোই রঙ্গে
আসছে কাছে কতজনাই
রইবে কে বা সঙ্গে
প্রদ্যোত / ০৮ মার্চ ২০১৭
✦