কোনো এক বৃষ্টিস্নাত রাতে
কোনো এক বৃষ্টিস্নাত রাতে
বাইরে বৃষ্টি, বিদ্যুৎ নেই
মোমবাতিটা মোহনীয় এক
আভার বিচ্ছুরণ ঘটাচ্ছে
জানালা গলে শীতল বাতাসের পরশ লাগছে শরীরে
মুশলধারার বৃষ্টি
প্রকৃতি যেন মিটাচ্ছে
বহু দিনের তৃষ্ণা তার
ঘুমঘুম চারিপাশ, শুধু আমি জেগে
বৃষ্টি আমার খুব প্রিয়
যেমন প্রিয় মেঘ
আমার দৃষ্টিশক্তি অন্যদের মত প্রখর নয়
লেন্স ছাড়া প্রায় কিছুই দেখতে পাইনা
খুব কাছের যা তাই কেবল দেখতে পাই খালি চোখে
রৌদ্রের তিব্রতা সহ্য হয়না আমার
চোখে রোদ লাগলে মাথা ব্যথা হয়
তাই রোদের চাইতে
মেঘকে অনেক বেশি ভালবাসি
উত্তাপের চেয়ে ভালবাসি শীতলতা
আগুনের চেয়ে জল প্রিয় আমার
আবার অনেক জলে শীতল হলে
একটু উত্তাপ চায় মন
আর তোমাকে আমার তখনই প্রয়োজন
এমন বৃষ্টিস্নাত মধুরাতে
তোমাকে চাই প্রিয়তমা
তোমার বুকের কুসুম কুসুম উত্তাপ
আমাকে পাগল করে দেয়
আমার সকল কল্পনা এখন তোমাতে নিবদ্ধ
হয়তো আদুরে বিছানায় বিড়ালছানার মত
গুটিসুটি হয়ে তুমিও ভাবছো আমায়
কল্পনায় তোমার অধর ছুঁয়েছে আমার কামনা
উন্মাতাল ওষ্ঠ- অধর লিখে চলেছে
অশেষ মহাকাব্য তোমার অবয়বে
প্রদ্যোত