← Back to poetry
❧
তার কথাই ভাবো
তার কথাই ভাবো
ভুলবে বলেই তাকে তুমি
আসলে আমার কাছে
দিলাম তোমায় উজার করে
আমার যা প্রেম আছে
তবুও তুমি তার কথাই ভাবো।
বাঁধন হারা বাঁধন যতো
বাঁধছে তোমায় পাছে
তোমায় আপন করতে আমি
পর যে নিজের কাছে
সব হারিয়ে কোথায় বলো যাবো।
যতোই সহি যতোই দহি
যতোই বাসি ভালো
যতোই জ্বালি হৃদয় প্রদীপ
হয় না তাতে আলো
দিনের শেষে গঞ্জনাই পাবো।
দ্বিধায় থেকে দ্বিধায় রেখে
দ্বিধায় করে বাস
হচ্ছে কেবল তোমার আমার
সুখের সর্বনাশ
তার'চে বরং তাকেই শুধু ভাবো।
প্রদ্যোত / ২৮ ফেব্রুয়ারি ২০১৭
✦