← Back to poetry
❧
শোধবোধ
শোধবোধ
আগুন দিয়ে কি আগুন নেভানো
সম্ভব কোনো কালে?
ক্রোধ দিয়ে ক্রোধ হয়নাতো শোধ
বৃথা গ্লানি বাড়ে ভালে
অন্যায় দিয়ে অন্যায় নাশ
করতে যাওয়াও ভুল
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে
গুনতে হয় মাশুল
ভুল দিয়ে ভুল যায়নাতো সারা
তাপ দিয়ে অনুতাপকে
ক্রিয়ার সমান প্রতিক্রিয়া যে
পাপে ছাড়েওনা বাপকে
বন্দুক হতো ভালোবাসা যদি
বুলেট সেটার সত্য
বোধনাশী ক্রোধ বিলুপ্ত হয়ে
স্বর্গই হতো মর্ত্য
প্রদ্যোত
✦