← Back to poetry
❧
অযথাই
অযথাই
তোমার তেজে যাহার পোড়ে
তার কাছে যাও কীসের ঘোরে
পুড়েই গেলে থাকলো পড়ে ছাই
ছাই উড়িয়ে স্বর্ণ খোঁজা
না দেখে ক্যান চক্ষু বোঁজা
অপাত্রে প্রেম দিচ্ছো যে বৃথাই
স্বার্থ ছাড়া যে চলে না
স্বার্থে সত্যমুখ খোলে না
প্রিয়জনের বিপদ দেখে ভাগে
কী দায় তোমার তার কাছে যাও
সকল সুধা এমনি বিলাও
কার বিপদে ছুটছো সবার আগে
প্রদ্যোত
✦