← Back to poetry
❧
অতিক্রম
অতিক্রম
অসীম সীমায় হারিয়ে যাওয়া
নিজকে নিজেই ছাড়িয়ে যাওয়া
মুক্তপ্রাণে দিগ্বিজয়ের ঘোর,
লক্ষভেদী দক্ষতাতে
সত্যনাশী সত্যতাতে
সূর্যালোকে লক্ষ তাঁরার ভোর।
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦