← Back to poetry
❧

শেষ বাসনা

Poetry

শেষ বাসনা

আমার মৃত্যু সবার অজান্তে
নিভৃতে হলে ভালো
চাইনা কখনো সমাধিত করে
কেউ জ্বেলে দিক আলো

দূর জগতের দূরের আমি
দূরে থাকি যেন শেষে
এখানে আমার সব পথচলা
ছিল যে নিরুদ্দেশে

প্রদ্যোত

✦