← Back to poetry
❧
সেইফসাইডারস
সেইফসাইডারস
নিজকে নিয়ে সেইফ সাইডে
চেঁচাই সেরে জুতো
ওয়াশড ঘিলুর ঘাড়ত্যাড়ে ষাড়
চাঞ্চে মারে গুতো
আজকে তিনি, কালকে আমি
পরশু জেনো তুমি
গা বাঁচিয়ে চলছি বলেই
ডুবছে জন্মভূমি
প্রদ্যোত
✦