← Back to poetry
❧

শব্দচাষী

Poetry

শব্দচাষী

এক.
কী ফসল ফলে শুষ্কচিত্তে
শব্দের চাষাবাদে?
শব্দচাষীর ব্যর্থ আকুতি
আত্মার অনুনাদে!

দুই.
আক্ষরিকই অক্ষমতায়
শব্দ-চাষীরা ভোগে!
নাজুক স্বপ্নে বিভোর থাকে
প্রলাপ শব্দযোগে!!

প্রদ্যোত

✦