← Back to poetry
❧

শব্দ চাষ

Poetry

শব্দ চাষ

একখন্ড উর্বর উচু জমির সন্ধান দিতে পারো কেউ?
বারোমাস কবিতা চাষ করবো।
আমার এখানে বছরের অর্ধেকটা সময়ই
ক্ষেত জলে ডোবা
জল শুকালে আবার আগাছার উপদ্রব
অর্ধেকটা বছরই বেকার সময় কাটে
কুঁড়েমিতে সময় কাটানো ভালো লাগেনা মোটেও
সারা বছরই তৎপর থাকতে চাই আমি
কোথায় পাই তেমন একখন্ড জমি!
পয়মন্ত উর্বরা সুফলা ধরিত্রী
না লাগবে সার, না দাঁড়াবে জল
দেশজ লাঙলের কর্ষনে
পুনরুজ্জীবিত হবে প্রতি মৌসুমে
ফলাবে রকমারি শব্দের শস্য
আমার গোলা ভরে উঠবে কবিতায় কবিতায়!

প্রদ্যোত

✦