← Back to poetry
❧

দ্য সুরত : ল্যাঞ্জাস আর আউট

Poetry

দ্য সুরত : ল্যাঞ্জাস আর আউট

যতোই দ্যাহাও জারিজুরি
যতোই কতার বাহাদুরি
কী চিজ তুমি! বুঝতে পারা সোজা!
ভাবের খোসায় যতোই ঢাহো
রঙ চেহারায় যতোই মাহো
ভিতরে কী? যায়তো ঠিকই বোঝা!

প্রদ্যোত

✦