← Back to poetry
❧

আগমনী

Poetry

আগমনী

তুমি এসেছিলে, তাইতো সকাল সূর্য এনেছে ডেকে
তুমি এসেছিলে বলেই এখনো পথটা যায়নি বেঁকে
তুমি এসেছিলে, তাইতো পিতার চওড়া বুকের ছাতি
তুমি এসেছিলে বলেই কবিতা, ছন্দের মাতামাতি

পিতার স্বপ্ন দেশের স্বপ্ন আগলে রেখেছো বুকে
পাহাড় সমান দুঃখ ছাপিয়ে হাসি এঁকে নিলে মুখে
জায়া ভগ্নি জননীর বেশে হয়েছো যুগাবতার
কাঁধে তুলে নিয়ে দৃঢ় প্রত্যয়ে স্বদেশের গুরুভার

আশা-জাগানিয়া তোমার তেজেই সূর্যটা উঠে হেসে
স্বপ্নের পথে আমরাও হাঁটি দেশটাকে ভালোবেসে

প্রদ্যোত

✦