← Back to poetry
❧
যাবো
যাবো
হেসে হেসেই ভেসে যাবো
অচিন সমুদ্দুরে
জানবে না কেউ কী ছিলো
এই হৃদয় অন্তঃপুরে
দেখবে সবাই হাসির মাঝে
সূর্যালোকে ভোর
দেখবে না কেউ চোখের কোণে
অশ্রু জলের তোড়
বিলিয়ে দিয়ে সকল হাসি
মিলিয়ে যাবো শেষে
বুঝবে সেদিন হারিয়ে গেছি
শুধুই ভালোবেসে
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦