← Back to poetry
❧

আমিও কবিতা

Poetry

আমিও কবিতা

যদি তুমি ধ্বনিতে প্রাণ সঞ্চার করতে পারো
তোমার উচ্চারিত প্রতিটি স্বরধ্বনিও
হয়ে উঠতে পারে এক একটি কবিতা।
প্রাণহীন গ্র্যামারিয়ান শব্দ বিন্যাসে
কবিতা হয়না, মুখস্থ মানুষ!
আমাদের প্রাণময় অভিব্যক্তির
ধ্বনিত রূপই কবিতা।
তোমাদের গদবাধা তথাকথন বুঝিনা বলেই
কবিতা আমাকে চেনে।
তোমরা উচ্ছ্বসিত ভাবাবেগে ব্যকরণের ছুরি চালাও,
আর আমি চৈতন্যের গভীর হতে উঠে আসা
প্রতিটি ধ্বনির গন্ধ গায়ে মেখে
নিজেই কবিতা হয়ে উঠি।

প্রদ্যোত

✦