← Back to poetry
❧

'যাও' বললেই যেতে হবে!

Poetry

'যাও' বললেই যেতে হবে!

'যাও' বললেই চলে যাবে?
সব কিছু একটা মুখের কথায় শেষ হয়ে যায়!
সম্পর্কের বাঁধন এতোই আলগা!
কথায় ছেড়ে?
'যাবো না!' বলা যেতো না?
ছুটে এসে বাঁধা যেতো না নিবিড় আলিঙ্গনে!
এমনইতো কথা ছিলো-
ঝগড়া হলে দূরে নয়, বেশি কাছে আসার।
অভিমানই মান পেলো শেষে!
'অধিকার' মুখের কথার চেয়ে শক্ত,
অধিকার আদায়ের পাঠ শেখোনি এখনো।
যেতে বললেই যেতে হয়না সবসময়...

প্রদ্যোত

✦