← Back to poetry
❧
পিঞ্জর
পিঞ্জর
এক জানালা আকাশ আমার
এক মুঠো রোদ ভোর,
এক বিছানা চাঁদের আলোয়
এক জীবনের ঘোর!
এক জানালা আকাশ ডালি
এক ডালি মেঘ তুলো,
এক কামরায় বদ্ধ প্রহর
এক মেঝে প্রেম ধুলো!
এক জানালা আকাশ কাঁচে
এক পৃথিবীর আলো,
এক আমিটার রুদ্ধ খাঁচায়
এক নরকের কালো!
প্রদ্যোত
✦