← Back to poetry
❧
অনাহূত
অনাহূত
১
ছায়ায় হাওয়ায় বরিষনে
শীতল হতে চেয়ে,
ডেকেছি মেঘ, আসলো সে হায়!
বজ্রনাদেই ধেয়ে!
২
বন্ধ দুয়ার খুলতে গিয়ে
খোলা দ্বারই রুদ্ধ!
বৃষ্টি চেয়ে ডাকা মেঘই
ঝড়ের হাওয়ায় ক্ষুব্ধ!
প্রদ্যোত
✦