← Back to poetry
❧
মেমো
মেমো
মাঝরাতের মিথ্যার চাদরে
সকালও ঢেকেছে নিজেকে
দুপুর যদি সত্য সূর্যালোকে
জেগে উঠতে না পারে
যাবতীয় আচ্ছাদন ভেদ করে
সন্ধ্যার সাথে দেখা না করেই
বিকেলকে নিয়ে নির্ঘাত পাড়ি জমাবো
রাত না হবার দেশে
তোমরা থেকো তোমাদের সমুদয়
মিথ্যা ও অন্ধকার নিয়ে
আমরা আর ফিরছি না
প্রদ্যোত
✦