কইয়া দিমু
কইয়া দিমু
আমাগো দ্যাশের জ্ঞানপাপীগো
ইতিহাস চর্চার ধরন দেইখ্যা
বড়ই শরম লাগে!
হুজুগে বাঙালি নাম কি আর এমনি এমনি হইছে!
‘অজ্ঞানম তিমিরান্ধস্য, জ্ঞানম যেন স্বলাকায়ো’-
এই কথার মানে হইলো,
‘অজ্ঞানীর কাছে যা তিমিরের মত অন্ধকার,
জ্ঞানীর কাছে তা স্বমহিমায় আলোকিত’
আর আমাগো কাটপিছ খাওইন্যা
ইতিহাসবিদরা কইবো,
‘অজ্ঞানের কাছে যা তিনমন দশসের,
জ্ঞানীর কাছে তা সোলার মতো হালকা’
পার্থক্য বোঝা গ্যালো?
হ, মিনিং কাছাকাছি
কিন্তু গভীরতায় আকাশ-পাতাল পার্থক্য
‘পার্থক্য’ বুঝাইতে গ্যালেতো আর এক বিপদ
উচ্চারণ করবা ‘হাইত্থুক্য’
কেউ যদি কয়, ভাই, ওইডা ‘হাইত্থুক্য’ না, ‘পার্থক্য’
তারপরও কইবা, আরে, ওই হইলো
‘হাইত্থুক্য’ আর ‘হাইত্থুক্য'র মইধ্যে
কোনই ‘হাইত্থুক্য’ নাই
তোমরাতো উচ্চারণ শিখো নাই
আমার মতো আঞ্চলিক বাংলায় কতা কও
আমার জাতভাই, বাঙালি না
তোমাগো, সরি! আমাগো তো জিহ্বা আরষ্ট
ছোট্টকাল থিকা বিভিন্ন ভাষা শিখতে গিয়া
সব আউলাইয়া গ্যাছে
কুয়ার ব্যাঙেরে যদি জিগাই,
পৃথিবীডা দ্যাখতে ক্যামুন?
হ্যায় কুয়ার বর্ণনাই দিবো
তোমরা ইতিহাস চর্চা করো, না?
ফাইজলামি করোনের আর জায়গা পাও না
গাছের মাঝখানের ডালে বন্দর ঝোলা ঝোলো?
ইতিহাস লইয়া কতা কইতে হইলে
গাছের শিকড়ের কাছে যাও, বুঝছ
হিস্টিরির তো তোমরা হিস্টিরিয়া বানাইয়া দিছো
ধূর ছাই, কাগো কি কই
গত হাফ সেঞ্চুরির ইতিহাসরেই তো
চিপরাইয়া তিতা বানাইয়া ফ্যালাইছো
আমারে খ্যাপাইওনা কইলাম
হাটে হাড়ি ভাইঙ্গা দিমু কিন্তু
সব জাইন্যা ফ্যালাইছি
ইতিহাসের মিলিমিটার, সেন্টিমিটার সব
একটু নাড়া দিবা তো বার্স্ট (Bang!) … (চলবে)
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন