← Back to poetry
❧
আবগাহন
আবগাহন
তুলসীতলায় পুতুল খেলার ব্রত
আমি হইনি অবনত
বুকে নিয়ে অবিরত
যত ঝুটজাগতিক ক্ষত
তোমায় চেয়েছি যে
আমার ইচ্ছেমত
পূর্ণতাতে অপূর্ণতার গ্লানি
আমায় দিয়েছে হাতছানি
প্রলম্বিত আরাধনায়
ভ্রান্তসুরের কুমন্ত্রণায়
সত্য-মিথ্যা নিত্য হানাহানি
আমার কোন বেদনার খোলস ছিড়ে
উপচেপরা ঢেউ
আমায় বোঝেইনিতো ওরা
ওদের ঘোরের ঘরে
কেউটেসাপের ফণা
আচমকা আজ জাগিয়ে দিলো
আমায় যেন কেউ
আমি তাকাইনি তার পানে
আমার ছন্দহারা গানে
তোকে খুঁজেছি পথ
পথহারা পথের সকলস্থানে
সবুজাভ নীলের জ্যোতি
শ্রীকান্তে যা সত্যব্রতী
তাই বুঝি আজ জ্বাললো আলো
ঘুচিয়ে দিয়ে সকল আঁধার
আমার সকল প্রাণে
প্রদ্যোত / ১০ ডিসেম্বর ২০২৪
✦