← Back to poetry
❧

মেঘ-সওদা

Poetry

মেঘ-সওদা

তোর ওখানে সেই কতদিন বৃষ্টি আসেনি
তোর আঙ্গিনা বাদল ধারায় মিষ্টি হাসেনি
নরম নরম মেঘের তুলোর বৃষ্টি পরশ মেখে
হাসবে যেন রংধনুও তোর হাসিটা দেখে
তাইতো মেঘের রাজ্য হতে সওদা করে মেঘ
আসছি তোকে মাখিয়ে দিতে আনন্দ আবেগ

প্রদ্যোত

✦