← Back to poetry
❧

গল্পজীবী

Poetry

গল্পজীবী

ইষ্ক-অন মহাগুরু প্রভু পেদে কয়
চাঁদ তাঁর আগুনের গোলা মনে হয়
ভুলভাল গাঁজাখুরি গল্পের ঘোরে
বেবোধরা হরে হরে করে করে মরে
টাকা কড়ি ফলমূল উপঢৌকনে
প্রভুর চর্বি বাড়ে প্রতি ক্ষনে ক্ষণে
হরে হরে করা নরে ভরে তাঁর গোলা
প্রভুদের বিজনেস খুললাম খোলা
তোমাদের কিছু নাই, সব ভগবান
তাঁর নামে করে দাও সব কিছু দান
দানের পাহাড়ে বসে প্রভু ভগবান
নিঃস্ব তোমার কাজ করা গুণগান
তুমি খাও গল্প, প্রভু ফলমূল
জানো কি তোমার প্রভু ছেড়ে কোন চুল?
তোমার কর্মফল গল্পের জোরে
প্রভু খেয়ে তরতাজা, তুমি থাকো ঘোরে

সময় টাকা বুদ্ধি বিবেক দিচ্ছ জলাঞ্জলি
নিচ্ছে সবই ধুরন্ধর ওই গল্পজীবীর বুলি

প্রদ্যোত

✦