← Back to poetry
❧
মহামায়া
মহামায়া
বেনিয়া কলোনির
অব্যবহৃত ঘরের রুদ্ধ বাতাসে
অচিরেই উঠবে ঝড়
তছনছ করে দিয়ে
অবাঞ্ছিত নিয়মের ব্যারিকেইড
সে বাতাস নিয়ে নেবে শালিকের ডানা
উড়ে উড়ে শিখে যাবে মানবিক ভাষা
আলোর বাহারে ফোটা পদ্মের রঙে
ক চিনের নেবে আলোকিত পথ
দুপুর ফোটা সন্ধ্যা নামার গাঁয়ে
আলতো পায়ে এগিয়ে যাবে আগামীর রবি
হিলিয়াম কনাগুলো কানাকানি করে,
'ওগো মেয়ে ও কুসুম ওগো মহামায়া
ঘোরলাগা স্বর্ণমৃগ কী মায়ার জালে
এত এত প্রাণ দাও নশ্বর দেহে
ঈশ্বরী হয়ে ওঠো শিল্পিত প্রেমে
সত্যের আলো জ্বলে পুরো অবয়বে!'
প্রদ্যোত / ২৪ ফেব্রুয়ারি ২০২১
✦