← Back to poetry
❧
তোমার আমি
তোমার আমি
তোমার মনের ঠিকানাতেই আছি
সময় পেলে একটু দেখে যাও,
ছিলাম যেমন তেমন কাছাকাছি
থাকবো তেমন যেমন তুমি চাও।
ঝুট জাগতিক টানাপোড়েন
হয়তো খানিক দূরত্বটা গড়ে,
অবাঞ্ছিত যন্ত্রনারা তাও পারেনা ছুঁতে
বিভাজিত হইনা মনের ঘরে।
অলক্ষ্যে কী তার করিনা দ্বিধা
আমার চলা আপন জলস্রোতে,
তোমার ভালোবাসায় গড়া নীড়ে
চাইনা আমি অন্য কারো হতে।
প্রদ্যোত / ১৫ অক্টোবর ২০১৬
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦