← Back to poetry
❧

মনের মানুষ

Poetry

মনের মানুষ

একটা মানুষ মনের মানুষ
মনের মাঝে বাস,
তাকে খুঁজে খুঁজেই আমার
কাটলো বছর মাস।

কারোর মাঝে যখন দেখি
তার কিছুটা ছায়া,
ভাবি বুঝি পেয়েই গেলাম
খুঁজছে যাকে কায়া।

খানিক বাদে ভ্রম ভেঙে যায়
যখন কাছে যাই,
কল্পলোকেই বসত যে তার
বাস্তবতায় নাই।

প্রদ্যোত

✦