← Back to poetry
❧

আমাদের গল্প

Poetry

আমাদের গল্প

তোমার আমার গল্পগুলো
দু'পথ দিয়ে এসে,
নতুন কোনো গল্প হতেই
একটি পথে মেশে।

গল্পে গল্পে নাটাই-ঘুড়ি
সূতোটা যায় কেটে,
গল্পগুলো আবার নতুন
দুই পথে যায় হেঁটে।

প্রদ্যোত

✦