← Back to poetry
❧
ভ্রম ন
ভ্রম ন
সত্যপথে বাঁধা হয়ে থাকে গাঁধা
অপূর্ণতায় পূর্ণতা ভেবে আজীবন থাকে আঁধা
দিব্যদৃষ্টে জ্যোতির্ময়ের আভা দেখে বলি কাকে?
দৃশ্যেও যে বিশ্বাসহীন, সত্য যে ঢেকে রাখে?
কল্পগল্পে অল্পবোধের চিত্তে মাতে যে মোহে
মিথ্যা আঁধারে নিমজ্জিত সে অসাড় দুষ্টগ্রহে
অজ্ঞান তিমির আঁধারে সে যেন জন্মান্ধের মতো
সময়ের দ্রুত রথের চাকায় হয় অনাহুত ক্ষত
কার জন্য তবে এ আলো সৃষ্টির মহাকালে?
কার জন্য বৃথা ব্যথা সওয়া, দুর্দশা নেয়া ভালে?
হয়তো এখানে আসা যাওয়া সব অযথা পন্ডশ্রম!
শ্বাপদের ভীড়ে আপদই সত্য, আর সব আলো ভ্রম?
প্রদ্যোত
✦