← Back to poetry
❧
ভুলোমন
ভুলোমন
মনের কথা মনের মতোই
করে কি যায় বলা?
মন কী যে চায়, মন বোঝেনা
মনের ছলাকলা।
ভুলে ভুলেই ভুল করে মন
মন বিলিয়ে যাচে,
মনের হদিস পায়না তাও
কোনো মনের কাছে।
মন বলেছে মনে মনেও
মন দেবেনা ভুলে,
মনের কথা মনের ভুলেও
বলবে না মন খুলে।
প্রদ্যোত
✦