← Back to poetry
❧
অনুনাদ
অনুনাদ
কন্ঠে মুক্তির দামামা
স্লোগানে স্লোগানে নৃত্য
শব্দে শব্দে অনুনাদ
তারুণ্যে ভরপুর চিত্ত
স্লোগানে স্লোগানে হুঙ্কার
রয়েল বেঙ্গল জাগছে
নেড়ি কুকুর সব রাজাকার
লেজ গুটিয়ে দ্যাখো ভাগছে
এখানে মুখরিত তারুণ্য
প্রাণের আহবানে আগত
মুক্ত কন্ঠের বজ্রে
জানায় বাঙালিকে স্বাগত
বাঙালির সুপ্ত যা চেতনা
সম্মিলিত স্বরে মুক্ত
একক স্বত্ত্বার আর্তিতে
নবীনরা হচ্ছে যে যুক্ত
এখানে নেই কোনো জাতিভেদ
নেই যে বয়সের বিধি বাঁধ
আবাল-বৃদ্ধ-বনিতা
শিশুর কন্ঠেও প্রতিবাদ
সতত বাঙালির উৎসাহে
মিলন পরিধি বাড়ছেই
বিগত জান্তব লোভীরা
ক্রমশ প্রতিবাদে হারছেই
বিজয়ই এখানের নিয়তি
পাঁচটি দশকে যা আসেনি
মুক্তি কামনার প্রেরণায়
'জয় বাংলা' ধ্বনি ভাসেনি
শব্দিত বাংলার গর্জনে
আগামীর সেনানীরা জাগবেই
দেশের যতো আছে শত্রু
প্রজন্মের হুঙ্কারে ভাগবেই
প্রদ্যোত / ১৫ মে ২০১৩
✦