← Back to poetry
❧

কবিতা ফোটাক ফুল

Poetry

কবিতা ফোটাক ফুল

কবিতায় হোক মায়ের আরতি
কবিতা ফোটাক ফুল
কবিতা ছড়াক পাললিক প্রাণ
ছাপিয়ে নদীর কূল
কবিতায় হোক মানুষের কথা
সাম্য মৈত্রী প্রীতি
কবিতা জাগুক শত বিপ্লবে
ভেঙে অনাহুত ভীতি
(বহমান)

প্রদ‍্যোত / ২৭ ফেব্রুয়ারি ২০২২

✦