← Back to poetry
❧

ব্যারিকেইড

Poetry

ব্যারিকেইড

কর্মবিহীন ধর্মাচরণ
সৃষ্টিবিমুখ স্রষ্টা স্মরণ
শুদ্ধবোধে রুদ্ধ থাকার ঘোর
অষ্টপ্রহর নষ্ট আঁধার
ভ্রষ্ট পথের স্পষ্ট বাঁধার
নিত্য নিশায় চিত্ত রোধে ভোর

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)

✦