← Back to poetry
❧

নিয়তি

Poetry

নিয়তি

ঝড়ঝঞ্ঝার দাপট সয়ে
তীরের কাছে এসে
পাল ছিঁড়ে হাল ভেঙে তরী
যাচ্ছে দূরে ভেসে

যাত্রীরা সব সাঁতার কেটে
উঠছে ঠিকই কূলে
দিশেহারা মাঝির কথা
ভাবছে না কেউ ভুলে

তীরে এসেও সব হারানো
মাঝিই শুধু জানে
পারাপারের কান্ডারীদের
কী জীবনের মানে!

প্রদ্যোত

✦