বীর হও ললনা
বীর হও ললনা
নারী তুমি চার দেয়ালে থাকবে কেনো
নিজেকে অন্তরালে রাখবে কেনো
স্বামীর ওই পদতলে স্বর্গ তোমায় কে বলেছে
তোমারই স্পর্শ ছাড়া এ জগতে কী ফলেছে
পৃথিবী নয়তো কারো বন্দিশালা
তোমাকে রুদ্ধ করাই সব পুরুষের ছলাকলা
আব্রুর দোহাই দিয়ে ঢাকছে তোমায়
অথচ নিজের চোখের আব্রু খোলে বকুলতলায়
পুরুষের একার নাকি এই এ সমাজ
এখানে তোমারও তো সমানই কাজ
মিছে লাজ লজ্জা ভেঙে বেরিয়ে আসো
নিজেকে সবার চেয়ে ভালোবাসো
গড়ে তোলো তোমার মাঝে তোমার তুমি
অবদান রাখো তুমি গড়তে তোমার পূণ্যভূমি
পাছে লোকে বলবে কথা সবাই জানে
তুলবে না ওসব কথা চলার পথে তোমার কানে
নিজেকে নিজের মতো নাও গড়ে নাও
দৃপ্ত শপথ নিয়ে বীর সেনানী এগিয়ে যাও
বিশ্বকে দাও দেখিয়ে তুমিও পারো
পুরুষের গড়া দেয়াল ভেঙেচুড়ে বেরিয়ে পরো
অতীতে লক্ষ নারী খোলস ভেঙে দেখিয়ে গেছে নিজ মহিমা
তুমিও তোমার পথে বলিষ্ঠতার হও প্রতিমা
তোমারও চরণধূলি স্বসম্মানে মাথায় নিয়ে
আগামীর ললনারা এগিয়ে যাবে ওপথ দিয়ে
তুমি জায়া, ভগ্নি তুমি, জননীও ওই আগামীর
নেত্রী তুমি, শ্রেষ্ঠা তুমি, আশার আলো মানবজাতির
আমরাও সঙ্গী হয়ে থাকবো সাথে
এগিয়ে যাও এগিয়েই বিজয় নিশান নিয়ে হাতে
প্রদ্যোত
#JusticeForWomen #womenrights #VoiceForChange