← Back to poetry
❧
বাবা
বাবা
[প্রফুল্ল কুমার রায়]
না পেরেছি তোমার কোনো স্বপ্ন পূরণ করতে
না পেরেছি তোমার মতো সফল জীবন গড়তে
আদর্শ যা তোমায় ঘিরে, নেইনি আপন করে
অর্বাচীনই রয়ে গেলাম সারাজীবন ভরে
জন্মাবধি কেবল তোমায় কষ্ট দিয়ে আসা
কেবল আমার জন্য তোমার চোখের জলে ভাসা
ঝুট জাগতিক মোহের বশে থাকছি দূরে সরে
অবহেলা যতোই করি নিচ্ছো আপন করে
এত স্নেহ, এত মায়া, ভালোবাসার ঋণ
একটুখানি তার প্রতিদান দিলাম কোনোদিন?
প্রদ্যোত
✦