← Back to poetry
❧

বাঁকে বাকধারা

Poetry

বাঁকে বাকধারা

কান দেয়া আর নাক গলানোর
চুলচেরা নয় তথ্য
হস্তক্ষেপ আর পদক্ষেপের
লোমহর্ষক পথ‍্য
মাথা ঘামান তাল কানারা
ঠোঁট কাটারা বাঁকে
পেট পাতলার কানপড়াতে
গোদের উপর বিষফোড়াটা পাকে
ঘাড়ত‍্যাড়াদের মন্ত্রণা দেয়
গোঁফ খেজুরের পালে
চামড়া পুরুর টনক কি আর
নড়বে কোনোকালে?

প্রদ্যোত

✦