← Back to poetry
❧
প্রিয়তমা
প্রিয়তমা
সময়ের পরিক্রমায় কতো না মুখের
আনাগোনা হলো জীবণে
কেউ রইলো না কেবল তুমি ছাড়া
আজ চরম দুর্দশার দিনে
যখন একে একে সব সুহৃদরা সরে গেল
সহচার্যের খতিয়ান চুকিয়ে
কেবল তুমিই এসে তুললে হাত ধরে
জড়ালে বাহুবন্ধনে
ওষ্ঠ অধরে তোমার চুম্মনের স্বাদ
নিলাম
আকন্ঠ পান করে তোমার সুধা
আবার উজ্জীবিত হলাম
সেই আশৈশব কতো অবহেলাই না
করেছি তোমায়
কতো বার দূরে চলে গেছি
তুমি যাওনি
যখনই প্রয়োজন হয়েছে
সাগ্রহে এসেছো পাশে
দিয়েছো প্রেরণা নতুন করে বাঁচার
তোমার অবয়বের সুনিপুণ সৌন্দর্যের পরশে
আমার স্নায়ু পেয়েছে মুঠো মুঠো প্রান
তোমার শব্দমালা কন্ঠে ধারন করে
পেয়েছি দিগ্বিজয়ের উচ্ছ্বাস
শাশ্বত বন্ধুত্বে চিরায়ত প্রেমে
তুমিই শুধু আমার, কবিতা
প্রদ্যোত / ০২ এপ্রিল ২০১৭
✦