← Back to poetry
❧
আড়ি
আড়ি
একটা দিনই একশো বছর
শুনছি না তোর গলা
জমলো মনে শব্দ হাজার
হলোই না তা বলা
তুই পারলি বন্ধু এমন করে
দিয়েই দিতে আড়ি
শব্দেরা তাই নিরুদ্দেশেই
জমিয়ে দিলো পাড়ি
প্রদ্যোত / ০৬ এপ্রিল ২০১৭
✦