← Back to poetry
❧
এসো না
এসো না
তোমাদের বর্নিল জীবনের সুবিন্যস্ত পথে
বিছানো আছে সুখের মোলায়েম গালিচা
হেঁটে যাও ওই পথ ধরে
অবারিত স্বপ্নেরা পথ চেয়ে আছে
লুফে নাও কাঙ্খিত জাগতিক প্রাপ্তির সব
নিষ্ঠুর ভালোবাসার ছলনায়
আমার কষ্টার্জিত নিবিড় একাকীত্বে
ভাগ বসাতে এসো না!
প্রদ্যোত / ২১ মার্চ ২০১৭
✦