← Back to poetry
❧
প্রদ্যোতেশ্বর
প্রদ্যোতেশ্বর
আমি জেনে গেছি
ব্যাটা ঈশ্বর, তুমি ভালো নেই
আমি জেনে গেছি
অবিনশ্বর বলে কিছু নেই
অবিনশ্বর নও, ঈশ্বর তুমি
শূন্য মাঝারে পুণ্যের ভূমি
দোদুল্যমান সত্য মিথ্যা
আপেক্ষিকতা ভ্রান্ত দীক্ষা
সবখানে থাকো তবুও খুঁজলে
কোথাও কখনো তুমি নেই
নশ্বরতায় বিরাজিত তাই ভস্মের ছবি দেখছি
তুমি জেনে গেছো; আমি জেনে গেছি
কিছু চাপা নেই
আমি সত্যের পানে ছুটছি
তুমি মর্ত্যের কথা ভাবছো
ভেবে নশ্বর, ছাই ভস্মর
শত ঈশ্বর গড়ে চলছো
গড়ে ভাঙ্গছো, ভেঙ্গে গড়ছো
ভুল করছো, ভুলে ভরছো
স্বত্ত্বার ভুল বিভাজনে ফের
নিজের সাথেই লড়ছো
হয়ে নশ্বর অবিনশ্বর
চেয়ে দেখো যা ছিলো তা কিছু নেই
তুমি, তুমি নেই
দেখো আমি হয়ে গেছি
দাসের পোশাকে সুখ নেই
আমি জেনে গেছি
ব্যাটা ঈশ্বর, তুমি ভালো নেই
প্রদ্যোত
✦